Rong শুরু হয়েছে একটা প্রশ্ন থেকে — বাংলাদেশের রাস্তায়, মেলায়, ক্ষেতে, নদীর ধারে যে রংগুলো আমরা প্রতিদিন দেখি, সেগুলো কেন আমাদের পরনের কাপড়ে থাকবে না?
প্রতিটা Rong প্রোডাক্ট একটা নির্দিষ্ট রঙের নামে — Rickshaw Red, Marigold, Jute Green, Nilambori Blue। এই রংগুলো আমরা বেছে নিয়েছি বাংলাদেশের চেনা দৃশ্য থেকে, কোনো ট্রেন্ড ফলো করে না।
আমরা বিশ্বাস করি ভালো কাপড় মানে শুধু ভালো দেখতে হওয়া না — আরামদায়ক ফিট, টেকসই ফেব্রিক, আর এমন একটা ডিজাইন যেটা প্রতিদিন পরা যায়।
২২০ GSM হেভিওয়েট কটন, শক্ত স্টিচিং — এমন কাপড় যেটা বারবার ধোয়ার পরও ফর্ম ধরে রাখে।
প্রতিটা রং, প্রতিটা ডিজাইন বাংলাদেশের চেনা দৃশ্য থেকে অনুপ্রাণিত — বিদেশি ট্রেন্ড কপি না।
স্পষ্ট দাম, সৎ প্রোডাক্ট বর্ণনা, আর কাস্টমারের প্রশ্নের সরাসরি উত্তর।